৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ১৬৫ জন। আজ বৃহস্পতিবার এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট ও টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা। ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত ছিল ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের সাত দিন আগেই এই ফলাফল প্রকাশ করল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কমিশনের পূর্বপরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে আগামী ১০ আগস্ট। তথ্য অনুযায়ী, ৪৫, ৪৬ ও ৪৯তম বিসিএসের চূড়ান্ত সুপারিশের পর প্রায় আট মাস পার হয়ে গেলেও ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ না হওয়ায় প্রার্থীরা চাকরিতে যোগ দিতে পারছেন না। এর মধ্যেই ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এবং ৫০তম বিসিএসের ফলাফলও দ্রুত প্রকাশ করা হলো। ফলে একদিকে পিএসসির ফলাফলের গতি বাড়লেও অন্যদিকে ভেরিফিকেশনের জটে আটকে থাকছে চূড়ান্ত নিয়োগ। উল্লেখ্য, ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে সর্বমোট ২ হাজার ১৫০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫টি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news