ছয় বছর পর আবারও ‘লাল গোলাপ’ শুভেচ্ছা নিয়ে দেশে ফিরছেন বিশ্ববরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের চরম নির্যাতনের শিকার হয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন তিনি। কাল রবিবার বেলা ১২টায় বাংলাদেশ বিমান-এর (নং-২০২) ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করছেন তিনি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা প্রচেষ্টা মামলায় একই বছরের ১৬ এপ্রিল ডিবি পুলিশ তাকে বেইলী রোডের বাড়ি থেকে গ্রেফতার করে। দুই দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ছয় মাস কারাগারে থাকার পর সুপ্রিম কোর্ট আপিলেড ডিভিশনের অনুমতি নিয়ে লন্ডনে চিকিৎসাধীন ক্যান্সারাক্রান্ত স্ত্রীর কাছে যান। দীর্ঘ প্রক্রিয়ার পর গত বছর ২০২৩ সালের ৬ আগস্ট আদালতের রায়ে তার ৭ বছরের কারাদণ্ড হয়। সেই দণ্ডাদেশ মাথায় নিয়েই রবিবার বেলা ১২টায় বাংলাদেশ বিমান-এর (নং-২০২) ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করছেন তিনি। দেশে ফেরার পর তিনি আদালতে যাবেন। বিশিষ্ট কলামিস্ট শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্টসহ সুশীল সমাজের সদস্যরা এতে অংশ নেবেন। শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সজীব ওনাসিস বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।