BD Highlights
জাতীয়

‌‌‘সূর্য উঠলে দেখতে পাবেন’, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি

‌‌‘সূর্য উঠলে দেখতে পাবেন’, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দলটির নিবন্ধন বাতিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সূর্য উঠে গেলে পরিষ্কার হবে। সোমবার নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার কর্তৃক দলটির কার্যক্রম নিষিদ্ধের গেজেটটি এখনো পাইনি। গেজেটটা আসেনি, তাই সিদ্ধান্ত নিতে পারিনি। অফিসিয়াল গেজেট না পেলে তো কিছু বলা যায় না। প্রজ্ঞাপন হলে নিবন্ধন বাতিল সম্ভব কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, সেটা হলে বলতে পারব। আমরা এই দেশের জন্য কাজ করি- সূর্য উঠলে দেখতে পাবেন। প্রজ্ঞাপন হলে জানতে পারবেন। অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশন বাংলাদেশেরই একটি প্রতিষ্ঠান, আমরা কনসার্ন, কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন