অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশিসহ ১৬ জনকে আটক করার তথ্য দিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। পশ্চিমাঞ্চলীয় ডুমাই জেলা থেকে গত সোমবার তাদের আটক করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম— জাকার্তা পোস্টের খবরে বলা হয়েছে। নৌ কর্মকর্তা আগুং এন. কুসুমাজির বরাতে সংবাদমাধ্যমটি লিখেছে, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় রিয়াউ প্রদেশে প্রবেশের সময় তাদের ধরা হয়। আটক বাকি আটজন ইন্দোনেশিয়ার নাগরিক। তারা দুই ইঞ্জিনযুক্ত একটি স্পিডবোটে করে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশ করছিলেন। পুর্নামা সমুদ্রসৈকতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। ডুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল কুসুমাজি বলেন, রোববার সন্ধ্যায় তারা গোয়েন্দা তথ্যের মাধ্যমে অনুপ্রবেশের বিষয়টি জানতে পারেন। “এ তথ্য পাওয়ার পর নৌ সদস্যদের পুর্নামার জলসীমা ও উপকূলজুড়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়।” অভিযানে নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ওয়াহিউ উইদিদি ওয়িদায়াত। অভিযানটি তিনটি দলে ভাগ করা হয়েছিল। অভিযানে নৌঘাঁটির কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডের (কোডায়েরাল) সামুদ্রিক গোয়েন্দা ইউনিট এবং ফ্লিট কমান্ড (কোয়ারমাদা) ‘আইয়ের’ ইনটেলমার অপারেশনস টাস্কফোর্সও অংশ নেয়।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news