আবুধাবিতে লরির ধাক্কায় অগ্নিকাণ্ড, প্রাণ গেল ৫ প্রবাসী বাংলাদেশির
আবুধাবিতে লরির ধাক্কায় অগ্নিকাণ্ড, প্রাণ গেল ৫ প্রবাসী বাংলাদেশির
BD HIGHLIGHTS
সংযুক্ত আরব আমিরাতে লরির ধাক্কায় অগ্নিকাণ্ডে পাঁচ প্রবাসী বাংলাদেশির প্রাণহানি হয়েছে। দেশটির রাজধানী আবুধাবির শাহামা এলাকায় রবিবার স্থানীয় সময় আনুমানিক সাড়ে নয়টা থেকে সাড়ে দশটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাড়ি চালক নবাবগঞ্জ বালেঙ্গা এলাকার মুহাম্মদ লুতফরের ছেলে মুহাম্মদ রানা মিয়া, একই এলাকার মোহাম্মদ ইব্রাহিম শেখের ছেলে মুহাম্মদ ইবাদুল শেখ, শেখ আরশাদের ছেলে মুহাম্মদ রাজু হোসেন, নবাবগঞ্জ রাজাপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে মুহাম্মদ রাশেদ ও ঢাকা দোহারের মাঞ্চোল মৃধার ছেলে ইকলাছ মৃধা।
নিহত রানার ছোট চাচা শহীদুল ইসলাম জানান, নিহত সবাই বৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে থাকলেও নিয়োগকর্তার অধীনে কাজ না করে অন্যত্র কাজ পাওয়া সাপেক্ষে বিভিন্ন কাজ করতেন। ঘটনার দিন তারা এক আরবীয়র ঘরে কাজ করার উদ্দেশ্যে আজমান থেকে আবুধাবিতে রওনা করে পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন। দুপুরে খবর পেলাম তারা অগ্নিকাণ্ডে মারা গেছেন। স্থানীয় পুলিশ তাদের পরিচয় শনাক্তের জন্য তথ্য জমা দিতে আমাদের ফোন করেছিল। আমরা সেই অনুযায়ী নথিপত্র নিয়ে আবুধাবি গিয়ে সবকিছু জমা করেছি। তবে অগ্নিদগ্ধ হওয়ায় লাশগুলো আমাদের দেখতে দেওয়া হয়নি।
আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন জানান, সোমবার বাংলাদেশ দূতাবাস আবুধাবির শ্রম কল্যাণ উইং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার তদন্তকারি সংস্থা মাফরাক হাইওয়ে ট্রাফিক বিভাগের সাথে তাদের যোগাযোগ হয়েছে। এই বিষয়ে মাফরাক হাইওয়ে ট্রাফিক বিভাগের সড়ক দুর্ঘটনা বিভাগের প্রধান মেজর আব্দুল করিমের সাথেও আলাপ করেছে দূতাবাস। মৃতদেহের পরিচয় শনাক্তের পর পুলিশ কর্তৃক পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে তবেই মৃত্যুসনদ ইস্যু করা হবে। এরপর দ্রুত সময়ে মৃতদেহ দেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।