আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই কোটি দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি) লটারি জিতলেন বাংলাদেশি একজন ট্যাক্সি ড্রাইভার। তার নাম হারুন সরদার। তিনি শারজায় থাকেন এবং প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার। তার টিকিট নম্বর ০৩৫৩৫০। গত ১৪ সেপ্টেম্বর তিনি টিকিটটি কিনেছিলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী হারুন সরদারকে যখন অনুষ্ঠানের দুই জনপ্রিয় উপস্থাপক রিচার্ড এবং বাউচরা লাইভ ড্রয়ের সময় জীবন বদলে দেওয়ার এই খবর সংবাদ দেওয়ার জন্য গোল্ডেন ফোন থেকে কল করেন, তখন তিনি বাকরুদ্ধ হয়ে যান। এ সময় তিনি ওকে, ওকে ছাড়া আর কিছুই বলতে পারেননি। প্রতিবেদনে আরও বলা হয়, ১০ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে দল বেঁধে ‘বিগ টিকেট’ নামের এই র‌্যাফল ড্রতে অংশগ্রহণ করেন হারুন সরদার। এই ১০ জন মিলেই এই পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন। ২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে থাকেন হারুন। গত ১৫ বছর ধরেই তিনি প্রতি মাসে বিগ টিকিট কিনছিলেন। অন্যান্য বিজয়ী হারুন ছাড়াও অন্য চারজন বিজয়ী ৫০ হাজার দিরহাম (১৬ লাখ টাকা) করে জিতেছেন। তাদের মধ্যে একজন ভারতীয়। তার নাম শিহাব উমাইর। তিনি ভারতে থাকেন। আরেকজন দুবাইপ্রবাসী ভারতীয়। তার নাম সিদ্দিক পামব্লাথ। আরেকজন আবুধাবিতে বসবাসকারী বাংলাদেশী প্রবাসী আলী হুসেন আলী। অন্যজন শারজায় বসবাসকারী পাকিস্তানী প্রবাসী আদেল মোহাম্মদ। শারজায় বসবাসকারী আরেক বাংলাদেশি ভাগ্যবান প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবীও ৩ অক্টোবরের ড্রতে (০২২১১৮ নম্বর টিকিট) একটি রেঞ্জ রোভার ভেলার জিতেছেন।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news