আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি গাড়িচালক
আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি গাড়িচালক
BD HIGHLIGHTS
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এক বাংলাদেশি গাড়িচালক লটারিতে প্রায় তিন কোটি টাকা জিতেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে আল খাইমাহতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ১৯৫ টাকার লটারি জিতেছেন। ৫৬ বছর বয়সী মোহাম্মদ আমিরাতে ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন। বন্ধুদের কথা শুনে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন তিনি। এক বছরের মধ্যেই কপাল খুলল তার। মুহূর্তের মধ্যেই তিনি কোটিপতি হয়ে গেছেন। লটারিতে ৩ কোটি টাকা জেতার পর মোহাম্মদ বলেছেন, আমরা ১৯ জনের একটি দল। গত এক বছর ধরে আমরা প্রতি মাসে লটারির টিকিটি কিনছি। এটি নিয়ে তৃতীয়বারের মতো আমার নামে টিকিটি কিনেছিলাম। আমরা বিশেষ অফারে— দুটি কিনলে দুটি ফ্রিতে— চারটি টিকিট কিনেছিলাম। আমি দুটি টিকেট সিলেক্ট করেছিলাম। আর আমার বন্ধু দুটি টিকেট সিলেক্ট করেছিল। যে টিকিটটি বিজয়ী হয়েছে সেটি আমি বেছে নিয়েছিলাম। আমাদের এই জয়ের জন্য আমি অনেক খুশি। এই অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্ন করা হয় মোহাম্মদের কাছে। জবাবে তিনি বলেন, আমি এখনো জানি না। আমি আমার পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করব। আর আমার নগদ অর্থ দিয়ে, বাংলাদেশে আমার সন্তানদের জন্য হয়ত একটি নতুন বাড়ি কিনব।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।