আমেরিকায় সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগের সুনামগঞ্জের বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আমেরিকার স্থানীয় সময় রাত দেড়টার দিকে মিশিগানের হ্যামট্রামিক শহরে দুর্ঘটনায় প্রাণ হারান তারা। নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামের মো. নুর মিয়া (৬৫) ও তার ছেলে এম. মাহিদুল ইসলাম সুজন (৩৫)। নুর মিয়া সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। নিহত সুজনের মামাতো ভাই নাভেদ আহমদ জানান, সুজন বিবাহসূত্রে কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে যান। প্রায় দুইমাস আগে বাবাসহ পরিবারের সদস্যদের তিনি সেখানে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে বাবাকে সাথে নিয়ে শ্বশুরের বাসায় যাচ্ছিলেন সুজন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। নিহত দুইজনের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান নাভেদ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।