২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন বাংলাদেশের প্রায় ৪৩ হাজার ২৩৬ নাগরিক। তবে সাড়া মিলেছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ। সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। ইইউভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য যে পরিমাণ বাংলাদেশি আবেদন করেছেন, সে হিসাবে আশ্রয় চাওয়া দেশের তালিকায় বাংলাদেশ আছে ছয় নম্বরে। বাংলাদেশিদের করা ৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ২০২৪ সালে পাওয়া আবেদনের প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) ছিল এমন সব নাগরিকদের যাদের স্বীকৃতির হার ২০ শতাংশের কম। এই গোষ্ঠীর মধ্যে বাংলাদেশ, মরক্কো এবং তিউনিসিয়ার নাগরিকরা অন্তর্ভুক্ত। ইইউএএ বলছে, ২৩ হাজার ৩ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা পড়েছে ২০ হাজার ২৩৩ বাংলাদেশির। আগের বছরের তুলনায় গত বছর বাংলাদেশিদের আবেদন ৭ দশমিক ২ শতাংশ বেড়েছে। পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ২০২৪ সালে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে যেতে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশিরা। মোট আবেদনের প্রায় ৭৭ শতাংশই জমা পড়েছে এ দেশে যেতে। আবেদন করেছেন ৩৩ হাজার ৪৫৫ বাংলাদেশি। এর বাইরে গত বছর ফ্রান্সে যেতে আবেদন করেছেন ৬ হাজার ৪২৯ জন বাংলাদেশি। আর আয়ারল্যান্ডে এক হাজার ৬ বাংলাদেশি আশ্রয় আবেদন করেছিলেন। ২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন স্বীকৃতির হার ছিল প্রায় ৩ দশমিক ৯ শতাংশ। প্রায় এক হাজার ৯৮৯ জন বাংলাদেশি আবেদন প্রত্যাহার করে নেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।