কাতারে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভোর থেকেই মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রাজধানী দোহাসহ দেশের বিভিন্ন এলাকা। ধর্মপ্রাণ মুসল্লিরা নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় কাতারে ৭৩৩টি ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। দেশটির বাংলাদেশ অ্যান্ড কলেজ মাঠ ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের জামায়াত বিভিন্ন এলাকার ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় এই জামাত।দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় জামায়াত। কাতার সরকার ঈদ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ও নাগরিক সুবিধার ব্যবস্থা গ্রহণ করেছে।নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা। পরে অনেকেই নামাজ শেষে কোরবানির আনুষ্ঠানিকতা শেষ হয়।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news