নিউইয়র্কে বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে বাঙালি আমেজে ১৪৩১ বাংলা বর্ষবরণের ঘোষণা দিল প্রবাসীরা। সাহিত্য-সংস্কৃতিমনা আলোকিত প্রবাসীদের উপস্থিতিতে সম্প্রতি জ্যাকসন হাইটসের এক রেস্টুরেন্টে সবার পক্ষ থেকে এ ঘোষণা দেয় ‘এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড’ নামক একটি সংগঠন। রাজধানী ঢাকার রমনা বটমূলের আলোকে ১৩ ও ১৪ এপ্রিল দুইদিনের বর্ষবরণের এই উৎসব হবে টাইমস স্কোয়ার এবং জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। হোস্ট সংগঠনের সভাপতি বিশ্বজিত সাহার সভাপতিত্বে ঘোষণা-অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাাদক ফজলুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবির, অভিনেত্রী লুৎফুন নাহার লতা, শত কন্ঠের মহড়া পরিচালক মহিতোষ তালুকদার তাপস, প্রজন্ম'৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদেক এবং আয়োজক সংগঠনের সহ-সাধারণ সম্পাদক তানভীর কায়সার । বাঙালির ইতিহাসে গতবছর প্রথমবারের মতো নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ আয়োজন করা সংগঠন এনআরবি ওয়ার্ল্ডওয়াইড। ১৪৩০ বঙ্গাব্দ বরণের শতকন্ঠের নেতৃত্ব দিয়েছিলেন মহীতোষ তালুকদার তাপস । এবারও হবে তারই পরিচালনায়। ঘোষণা পর্বের পরই মহড়া শুরুর প্রাক্কালে তিনি বলেন, টাইমস স্কয়ারের পাদদেশে ১৪৩০ বাংলা বর্ষবরণের অনুষ্ঠানটি আমাকে বিশ্ব বাঙালির কাছে পরিচয় করিয়ে দিয়েছে। এজন্য আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবার আমরা আশা করছি গত বছরকে ছাড়িয়ে যাবো।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
LRmlsTOWPkMXQwZS
MiuRKzHNypaCLfs