BD Highlights
পরবাস

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেল ৬ বাংলাদেশির

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেল ৬ বাংলাদেশির
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছয় বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আগুন লাগার কারণ এখনো প্রকাশ করা হয়নি। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, কয়েকজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে আমাদের কাছে এখনো অফিসিয়াল কোনো তথ্য আসেনি। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও পরবাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন