দক্ষিণ আফ্রিকায় মুক্তিপণ না পেয়ে বাংলাদেশিকে হত্যা
দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে মুক্তিপণ না পেয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে নারায়ণগঞ্জের প্রবাসী মুহাম্মদ আলমগীর হোসেন ইকবালকে। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পরিবারের সূত্রে জানা যায়, গত ২ জুন রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গাড়ি থেকে মালামাল আনলোড করার সময় চারজন অস্ত্রধারী দুর্বৃত্ত আলমগীরকে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে প্রথমে ৫০ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা) মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে সেই অঙ্ক কমিয়ে ১ কোটি টাকায় নামিয়ে আনে তারা। কিন্তু পরিবার সেই টাকা দিতে পারায় অপহরণকারীরা আলমগীরকে হত্যা করে। ১২ জুন কুইন্সটাউনের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহত আলমগীরের ভগ্নিপতি শরিফুর রহমান ঢালী বলেন, 'আমরা বহুবার অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু শেষপর্যন্ত তাদের চাহিদামতো টাকা জোগাড় করতে পারিনি। আর সে কারণেই তারা ইকবালকে হত্যা করেছে।' আলমগীর দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন এবং সেখানে নিজস্ব ব্যবসা পরিচালনা করতেন। তার পরিবারে রয়েছেন মা, স্ত্রী ও দুই সন্তান। তারা বর্তমানে নারায়ণগঞ্জ শহরে বসবাস করছেন। নিহতের লাশ ১৫ জুন রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে বলে পরিবার জানিয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।