দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত
দুবাইয়ে আকাশপথে আসা হামলা প্রতিহত করার সময় ঝরে পড়া মিসাইলের টুকরোর আঘাতে চারজন প্রবাসী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দুইজন ভারতীয়, একজন বাংলাদেশি এবং একজন শ্রীলঙ্কান নাগরিক। দুবাই মিডিয়া অফিস আজ মঙ্গলবার নিশ্চিত করেছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে মোট ১৭৮ জন আহত এবং ১১ জনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ দুবাইয়ের একটি আবাসিক এলাকায় মিসাইলের ধ্বংসাবশেষ নিচে পড়ে এই আহতের ঘটনা ঘটে। এতে আঘাতে আবাসিক এলাকার কিছু সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে। আজ দিনভর দুবাইয়ের বাসিন্দারা বেশ কয়েকবার বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে স্পষ্ট করেছে, এই শব্দগুলো ছিল চলমান সামরিক অভিযানের অংশ এবং প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে আসা আকাশপথের হুমকিগুলো সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।