দেশে ফিরতে চায় মালয়েশিয়া প্রবাসী অসুস্থ সালাউদ্দিন
মালয়েশিয়া থেকে দেশে ফিরতে চায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের অসুস্থ প্রবাসী সালাউদ্দিন। দীর্ঘদিন অসুস্থতায় চিকিৎসা খরচের অভাবে এখন বিনা চিকিৎসায় আস্তে আস্তে মৃতুর প্রায় খুব নিকটবর্তী, খুব দ্রুত দেশে না পাঠালে হয়তো পরিবারের কাছে আর জীবিত ফেরত যেতে পারবেন না সালাউদ্দিন। বাবাকেও আর শেষ দেখা দেখতে পারবেন না তার ছেলে মেয়েরা। এই মুহূর্তে তাকে দেশে পাঠাতে হাসপাতাল বিল, স্পেশাল পাশ, বিমান টিকিটসহ প্রায় ২০ হাজার রিঙ্গিত দরকার যা বাংলাদেশি টাকায় ৬ লক্ষ টাকা। পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা কোনোভাবেই দেয়া সম্ভব না বলে জানিয়েছেন তার পরিবার। তাই প্রবাসীসহ বাংলাদেশ সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার স্বজনরা। ভাগ্য পরিবর্তন ও পরিবারের সচ্ছলতা ফেরাতে অন্য হাজারো যুবকের মতোই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে ২০২০ সালের দিকে যান সালাউদ্দিন। ভিসা জটিলতা, কাজ শেষে নিয়মিত বেতন না পাওয়া, ধার-দেনার টাকা পরিশোধসহ বিভিন্ন চিন্তায় আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন সালাউদ্দিন। বর্তমানে শ্বাসকষ্টজনিত রোগে রাজধানী কুয়াললামপুরের অদূরে হসপিটাল তেনংগু আম্পুয়ান রাহিমাতে চিকিৎসাধীন রয়েছে তিনি। সালাউদ্দিনের বৈধ কাগজপত্র না থাকায় চিকিৎসা সেবা নিতে নিয়মিত পড়তে হচ্ছে বিড়ম্বনায়। সালাউদ্দিনের অসহায়ত্ব দেখে এগিয়ে আসেন ফেনীর মেহেদী হাসান ও মোহাম্মদ আলী। মানবিক দিক বিবেচনা করে তাকে নিজের বাসায় আশ্রয়ও দেন মেহেদী।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।