প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা প্রবাহিত রাখার অভিপ্রায়ে গতকাল শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে মানিকগঞ্জ কল্যাণ সমিতি, ইউএসএ’র উদ্যোগে ২৯ রকম পিঠার এক বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে পরিবারসহ প্রবাসীরা এসেছিলেন হাতে তৈরি হরেক রকমের পিঠা নিয়ে। এই পিঠা উৎসব ঘিরে মাণিকগঞ্জবাসীর সাথে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছিল সিটির ওজোনপার্কে আব্দুল্লাহ ব্যাঙ্ক্যুইট পার্টি হল। বিপুল করতালির মধ্যে পিঠা উৎসবের আমেজে অনুষ্ঠান শুরু হয় বিশাল একটি কেক কেটে। এ সময় পিঠা উৎসবের জন্যে গঠিত কমিটির আহবায়ক নূরজাহান ভূইয়া ঋতু, সদস্য-সচিব ফারহানা মোবিনসহ সমিতির কর্মকর্তাদের পাশে ছিলেন উৎসবের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহিদ হোসেন। তারপর অতিথিরা প্রদর্শিত পিঠা পরিদর্শন ও তৈরির বিবরণী অবহিত হন এবং উপস্থিত সকলের মধ্যে পিঠা পরিবেশন করা হয়। পিঠার মধ্যে ছিল চিতয় পিঠা, মোরগ সমুচা, দুধ কুলি, পাটিসাপটা, ভেজানো পিঠা, সিদ্ধকুলি, ভাপা পিঠা, তেলের পিঠা, ফুলঝুড়ি পিঠা, পায়েস ও বিবি খানা ইত্যাদি। সবশেষে চিকেন বিরিয়ানি ও ডিমের কোরমা গ্রহণের পর মাণিকগঞ্জের আতিথেয়তায় আপ্লুত হয়ে সকলে ঘরে ফেরেন। পিঠা উৎসবের প্রয়োজন এবং সমিতির কার্যক্রম আলোকে সংক্ষিপ্ত এক আলোচনায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সমিতির সাধারণ সম্পাদক সজীব চৌধুরী এবং সাবলিল উপস্থাপনায় ছিলেন আশরাফুল ইসলাম লিটন। অতিথি হিসেবে মঞ্চে উপবেশন ও বক্তব্য রাখেন ব্রুকলীন কম্যুনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সমিতির প্রধান উপদেষ্টা আদিল মোহাম্মদ, উপদেষ্টা হাফিজুর রহমান পিন্টু, এ কে এম সাইফুল ইসলাম খান, উপদেষ্টা ও সাংবাদিক আনিসুর রহমান, গাজী আলতাফ হোসেন, মঞ্জুর হাসান, হাফেজ সহিদুল ইসলাম বাবুল, নুরল আমিন মুকুল, মীর হাফিজুর রহমান মনি, মোখলেসুর রহমান, আপারডারবি কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, আইহোপ প্রিন্টিং অ্যান্ড ডিজাইনের সাগর প্রমুখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
tuQsmGHNAzbpCR
MwulmINsdAapYong