বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শেফা উদ্দিন নিউজার্সির সমারসেট কাউন্টিতে অবস্থিত ফ্র্যাঙ্কলিন সিটির (টাউনশিপের) ডেপুটি মেয়র হয়েছেন। ৭ জানুয়ারি অনাড়ম্বর অনুষ্ঠানে সমারসেট কাউন্টির নির্বাহী কর্মকর্তা (সারোগ্যাট) বার্নিস টিনা জাল্লো তাঁর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রশাসনে আপন যোগ্যতায় বাংলাদেশি প্রজন্মের উত্থানের আরেকটি ঘটনা ঘটল। এর আগে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন শেষে গত নির্বাচনে সেই সিটির মেয়রের সমপর্যায়ের ভোটে ‘কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ হিসেবে বিজয়ী হন ড. নীনা আহমেদ। শেফা উদ্দিন ফ্রাঙ্কলিন সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২ সালে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা থেকে যুক্তরাষ্ট্রে এসে নিউজার্সিতে বসতি গড়েছেন শেফা উদ্দিনের মা-বাবা। সেখানেই জন্মেছেন শেফা এবং লেখাপড়াও করেছেন একই সিটিতে। সিটি কাউন্সিলম্যানের দায়িত্ব যথাযথভাবে পালন করায় পুরো সিটি কাউন্সিলের সভায় শেফা উদ্দিনকে ডেপুটি মেয়র হিসেবে নিয়োজিত করা হয়। এ বছরের ডিসেম্বর পর্যন্ত পুরো বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।