যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রর অরল্যান্ডো ফ্লোরিডায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে সর্বস্তরের প্রবাসীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
অরল্যান্ডো ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি , সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এ সময় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি' এমন গানে গানে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে নেতৃবৃন্দ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।