যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় স্টেট সিনেটর (ডিস্ট্রিক্ট-১৮) মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত টর্নি হাসিব ফাতমী (৩৮)। সিনেটর টেরেস ইভারিট পদত্যাগ করায় গত ২১ মে থেকে হাসিব ফাতমীকে তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া (শেখ রহমান ও নাবিলা ইসলাম), ভার্জিনিয়া (সাদ্দাম আজলান সেলিম), কানেকটিকাট (মাসুদুর রহমান) এবং নিউ হ্যামশায়ার স্টেট (আবুল খান)-এর পর সিনেটর/ রিপ্রেজেনটেটিভের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে স্থান লাভ করলেন হাসিব ফাতমী। হাসিব ফাতমীর জন্ম ১৯৮৮ সালে নর্থ ক্যারোলিনার ডুরহাম সিটিতে এবং ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিল ক্যাম্পাস থেকে ২০০৯ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে গ্র্যাজুয়েশনের পর নিউইয়র্কের ফোর্ডহ্যাম ল স্কুল থেকে আইনে উচ্চতর ডিগ্রি নেন ২০১২ সালে। এরপর থেকেই তিনি নর্থ ক্যারোলিনাতে অ্যাটর্নি হিসেবে কাজ করছেন। হাসিবের পিতা নোয়াখালীর সন্তান মোহাম্মদ বদরুল এহসান ফাতমী ১৯৭৩ সালে এইচএসসি পাসের পর যুক্তরাষ্ট্রে আসেন এবং নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএস এবং এমএস করেন। ফাতমীর মা সাইদা ফাতমী স্নিগ্ধা বৈবাহিক সূত্রে ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনিও নর্থ ক্যারোলিনা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিবিএ করেন। হাসিবের পিতা-মাতার উভয়েই পেশাজীবী এবং র্যালি সিটিতেই বসবাস করছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।