বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে আরও দুই হাজারের বেশি নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে কুয়েত সরকার। দেশটিতে যেসব নতুন হাসপাতাল চালু হয়েছে এবং যেগুলো খুব দ্রুত চালু হতে যাচ্ছে ওইসব চিকিৎসাকেন্দ্রে এসব নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। কুয়েত টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়, সরকারি সূত্রমতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা করেছে। সূত্রটি জানায়, দুই হাজারের বেশি নার্স নিয়োগ দেওয়া পরিকল্পনাটির লক্ষ্য। নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনায় থাকা দেশগুলো হলো-ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও ফিলিপাইন। এছাড়া নিজেদের দেশ থেকে বা স্থানীয় পর্যায়েও নার্স নেওয়া হবে বলে ওই সূত্রটি জানায়। মূলত কুয়েতের স্বাস্থ্যসেবায় কর্মশক্তি বাড়াতে এবং দেশটির চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নতিতে অবদান রাখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। সবশেষ পরিসংখ্যান অনুসারে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ২২ হাজার ২১ জন নার্স নিয়োগ করেছে। যাদের মধ্যে এক হাজার ৪ জন স্থানীয় নাগরিক। বাকি ২১ হাজার ১৭ জন প্রবাসী। এর আগে কয়েক দফায় বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে নার্স নিয়োগ দেওয়া হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
WtOrPUhSYKAZEa
YIAPbsBNrfCkSHld