মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে
BD HIGHLIGHTS
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত দুই বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। স্থানীয় সময় রবিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লা দেবীদ্বারের ৭নং ওয়ার্ডের এলাহাবাদ গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. দুলাল ও একই গ্রামের মো. শহিদের ছেলে মো. কামাল হোসেন। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার বলেন, জরুরি ফোন পেয়ে কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের সদস্যদের একটি দল কাজাংয়ের তামান পুনকাক উতামা জেড হিল কেটিএম স্টেশনে ঘটনাস্থলে ছুটে যায়। নিহতরা রেলওয়ে ট্র্যাক দিয়ে অনুপ্রবেশ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তারা সবাই ঘটনাস্থলেই মারা যান। নিহত তিনজনের মধ্যে দ ‘জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে জানা যায়। মুখতার আরও জানান, রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কাজাং হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।