মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে মিল্লাত হোসেন(৪২) নামে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার(২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মিল্লাতের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকায়। তিনি মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। মিল্লাতের বড় ভাই শরীফ হোসেন জানান, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি দেন তার ভাই।সেখানে তিনি কুয়ালালামপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার সংসাকের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। কাজ করতে গিয়ে ভবনের ১০ তলা থেকে পড়ে গিয়ে সে ঘটনাস্থলেই মারা গেছেন। আমার ভাই খুব ভালো মানুষ ছিল। তার মৃত্যুতে পরিবারে সদস্যরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কিন্তু ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারকে সকল ধরণের সহযোগিতা করা হবে।

0 Comments

Your Comment