মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ২

মালয়েশিয়ায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে একটি লরির ধাক্কায় বাংলাদেশিসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত প্রায় ২টার দিকে নর্থ-সাউথ এক্সপ্রেসওয়ের (দক্ষিণমুখী) ৪৯.৩ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য জানান কুলাই জেলার পুলিশ প্রধান (ওসিপিডি) সহকারী কমিশনার তান সেং লি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি প্রোপেল রক্ষণাবেক্ষণ লরি সড়কের বাম পাশে মেরামত কাজ করছিল। ওই রক্ষণাবেক্ষণ লরিতে ৫৬ বছর বয়সী এক বাংলাদেশি সহকারী ছিলেন। এ সময় একটি লরি পেছন দিক থেকে এসে মেরামত করতে থাকা লরিটির ডান পাশের পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে সংঘর্ষে মেরামত করতে থাকা লরির চালক ও বাংলাদেশি সহকারী গুরুতর মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে, ধাক্কা দেওয়া লরিটির চালক ও তার সহকারী আহত হন। তাদের চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্ত করা হচ্ছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news