মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ব্যস্ততম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সেলাঙ্গর হুলু সেলাঙ্গর জেলার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন ডিভিশনের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার। এক বিবৃতিতে আহমদ মুখলিস মুখতার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বুকিত সেন্টোসা ফায়ার অ্যান্ড রেসক্যু স্টেশন (বিবিপি), কুয়ালা কুবুর ভারু বিবিপি ও তানজুং মালিম বিবিপি থেকে ২১ জন দমকলকর্মী ও কর্মকর্তাকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়। আহমদ মুখলিস আরও বলেন, একটি ট্রেলার, একটি তিন টনের লরি ও একটি টয়োটা গাড়ির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় লরিতে থাকা এক বাংলাদেশির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশির নাম-পরিচয় তাৎক্ষণিক প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর বলে জানানো হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।