মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার সংকল্পে অভিষিক্ত হলো শেরপুর জেলা সমিতি
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার সংকল্পে অভিষিক্ত হলো শেরপুর জেলা সমিতি
BD HIGHLIGHTS
মুক্তিযুদ্ধের চেতনায় সকল কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকারে অভিষিক্ত হলেন যুক্তরাষ্ট্রস্থ শেরপুর জেলা সমিতির কর্মকর্তারা। ২৮ ডিসেম্বর বর্ণাঢ্য এ অনুষ্ঠান হয় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে আলো ঝলমল একটি পার্টি হলে। শের আলী গাজীর স্মৃতি বিজড়িত শেরপুর জেলার সর্বস্তরের প্রবাসীর সাথে নতুন প্রজন্মের উচ্ছ্বল উপস্থিতি গোটা আয়োজনে ভিন্ন মাত্রা এনেছিল। প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণা তিথির নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ছোট্টমণি আর্শি রাবিয়া পবিত্র কোরআন থেকে পাঠ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা (বাংলাদেশের সাবেক অতিরিক্ত সচিব) এ কে এম বদরুল মজিদ। তিনি নতুন কমিটির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। ২০২৪-২০২৫ সালের জন্য নির্বাচিত এ কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি-মনিরুজ্জামান চঞ্চল, সহ-সভাপতি মো. বাবুল মিয়া এবং তাহমিনা খানম বিউটি, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা, ক্রীড়া সম্পাদক মো. ওসমান গনি, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সাহিত্য ও সাংস্কতিক সম্পাদক মহিবুল আলম মিশু, দপ্তর সম্পাদক মো. রেজওয়ান, আপ্যায়ন সম্পাদক জিয়াউল হক জিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা জেসমিন এবং নির্বাহী সদস্যরা হলেন মো. আবু তালেব, ইঞ্জিনিয়ার খন্দকার এ রউফ উজ্জ্বল, ওসমান গণি, জসিম মিয়া এবং মনিরুজ্জামান। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন শাহ মাসুক শরিফ, নুরুল আলম হুমায়ূন, এ কে এম রবি খান এবং সাব্বির মিয়া।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।