মুন্সিগঞ্জে চাচাকে গুলি করে হত্যা, নিউইয়র্কে গ্রেফতার ভাতিজা
মুন্সিগঞ্জে চাচাকে গুলি করে হত্যা, নিউইয়র্কে গ্রেফতার ভাতিজা
BD HIGHLIGHTS
সম্পত্তি গ্রাস করার অভিপ্রায়ে বাংলাদেশের মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় শুলপুর গ্রামে ৭২ বছর বয়সী চাচা মাইকেল রোজারিওকে গুলি করে হত্যা মামলায় নিউইয়র্কে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি আমেরিকান জেনেট রোজারিও (৫২)। নিউইয়র্কে এফবিআই ৪ এপ্রিল তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, মাইকেল রোজারিও-ও যুক্তরাষ্ট্রের সিটিজেন ছিলেন। চাচা-ভাতিজা উভয়েই ব্রঙ্কসে বাস করতেন। যুক্তরাষ্ট্র বিচার বিভাগের অপরাধ দপ্তরের প্রধান প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিকোল এম আরজেন্টিয়ারি এ প্রসঙ্গে জানান, মুন্সিগঞ্জে দায়েরকৃত মামলা অনুযায়ী খুন হওয়া ব্যক্তি এবং অভিযুক্ত ব্যক্তি উভয়েই যুক্তরাষ্ট্রের সিটিজেন। যখন একজন আমেরিকান আরেকজন আমেরিকানকে হত্যা করে, সেটি যেখানেই হোক না কেন, ঘাতককে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি ভোগ করতেই হবে। অপরাধ তদন্তকারি সংস্থা এই হত্যা মামলার সরেজমিনে তদন্ত শেষে যথাযথ আইনী প্রক্রিয়া অবলম্বনে বদ্ধ পরিকর। সে আলোকেই নিউইয়র্ক এবং লসএঞ্জেলেসের এফবিআই কর্মকর্তারা বাংলাদেশে গিয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির গতিবিধি অবলোকনের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সহযোগিতায় নিউইয়র্কে এনে ৪ এপ্রিল গ্রেফতার দেখিয়ে সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।