BD Highlights
পরবাস

যুক্তরাষ্ট্র থেকে লিমনের লাশ দেশে আসবে ৪ মে

যুক্তরাষ্ট্র থেকে লিমনের লাশ দেশে আসবে ৪ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে। বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য জানিয়েছেন। দূতাবাসের প্রেস মিনিস্টার জানান, জামিল আহমেদ লিমনের লাশ আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এর আগে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হয়। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ এপ্রিল ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে লাশের অংশ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে লিমনের রুমমেট ২৪ বছর বয়সী মার্কিন তরুণ হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেফমতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির দু’টি হত্যার অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও পরবাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন