বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে দেখা গেছে লন্ডনে। একটি সূত্র জানিয়েছে, সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে থাকছেন পাপন। ১৮ মার্চ হোটেলের কাছে সুপারস্টোর সেইন্সবারিতে কেনাকাটা করতে দেখা যায় তাকে। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ অনেক নেতা। অন্যরা এসেছেন মাল্টিপল এন্ট্রির ভ্রমণ ও বিনিয়োগকারীসহ অন্য ভিসায়। এ পর্যন্ত বেশ কয়েকজন নেতার ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার ও বিধান কুমার সাহা আছেন। এরইমধ্যে একজনের অ্যাসাইলাম (শরণার্থী আইন) আবেদন মঞ্জুর হয়েছে। এখন তিনি তার স্ত্রী-সন্তানকে ব্রিটেনে আনার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে। খালিদ মাহমুদ চৌধুরী পরিবারসহ আছেন লন্ডনে। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারও আছেন লন্ডনে। যুক্তরাজ্যে আসা নেতাদের কেউ কেউ লন্ডনে দলীয় অনুষ্ঠানে যাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার অনেকে নীরবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এড়িয়ে যাচ্ছেন নেতাকর্মীদের।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।