BD Highlights
পরবাস

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ফাহিমের মৃত্যু

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ফাহিমের মৃত্যু
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মির্জা ফাহিম আহমেদ নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকার ল্যাসেন স্ট্রিট ও রেসিডা বুলেভার্ড ইন্টারসেকশনে এ দুর্ঘটনা ঘটে। সিসিটিভির ভিডিও দেখে লস এঞ্জেলেস পুলিশ জানায়, টি গাড়ির ধাক্কায় ফাহিমের গাড়ি সড়ক থেকে ছিটকে লাইট পোলে আঘাত করে, এতে গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। ভেতরে আটকে থাকা ফাহিমকে উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অপর দুই গাড়ির চালকরাও আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার ঝিকাতলার ২২/২ তল্লাবাগের মির্জা রবিউল আলম বাবুর ছেলে ফাহিম বছর দেড়েক আগে মা-বাবা-ভাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। গত ঈদুল আজহার সময়ে ফাহিম দেশে গিয়ে বিয়ে করেন। ফাহিমের ছোটভাই মির্জা তামিম জানান, ১১ জুলাই শনিবার ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপরই জানাজা ও দাফনের কর্মসূচি জানানো হবে। মির্জা তামিম আরও উল্লেখ করেন,দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারে তারা আইনজীবী নিয়োগ করেছেন। পাশাপাশি পুলিশও তদন্ত শুরু করেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও পরবাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন