সংগীতের জগতে পরিচিত নাম হিমাদ্রিতা পর্ণা। নিয়মিত গান করছেন, কণ্ঠ দিয়েছেন সিনেমার গানেও। সেই সাথে দেশের টিভি চ্যানেলগুলোর বিভিন্ন সংগীত অনুষ্ঠানেরও প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। এছাড়া প্রায়ই দেশে-বিদেশের নানা কনসার্টে গাইতে দেখা যায় পর্ণাকে। রবিবার সিঙ্গাপুরে দুর্গাপূজায় এক কনসার্টে মঞ্চ মাতিয়েছেন এই গায়িকা। দেশটির শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দিরে বাংলা ইউনিভার্সেল সোসাইটি, সিঙ্গাপুর আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি গান করেন। রবিবার শুরু হওয়া অনুষ্ঠানটি চলবে ১ অক্টোবর পর্যন্ত। অনুষ্ঠান প্রসঙ্গে হিমাদ্রি পর্ণা বলেন, ২০২২ সালের পর আবারও একই অনুষ্ঠানে পারফর্ম করেছি। এর আগে, সিঙ্গাপুরের বাঙালি কমিউনিটির দারুণ সাড়া পেয়েছিলাম। আবারও এখানে এসে দারুণ ভালো লাগছে। শুধু এই অনুষ্ঠানে নয়, সামনে ২০ অক্টোবর এখানে দীপাবলি উৎসবেও পারফর্ম করার পরিকল্পনা রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।