সৌদিতে দুর্ঘটনায় ভাঙ্গার যুবক নিহত, একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা
সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার শাওন মির্জা (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জহুরুল হক মিঠুন । নিহত প্রবাসীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের নওপাড়া মহল্লায়। তিনি ঐ মহল্লার সাবেক পুলিশ সদস্য মরহুম জাহিদ মির্জা ও ঝরনা বেগম দম্পতির একমাত্র ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দুই বছর আগে সৌদিতে পাড়ি জমান শাওন মির্জা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। তাঁর বাবা প্রায় ১০ বছর আগে মারা যান। তিন বোন, এক ভাই ও বৃদ্ধ মাকে নিয়েই তার সংসার। তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শাওন। শাওন একটি কোম্পানির অধীনে কাজ করতেন। গত মঙ্গলবার তিনি বাইক চালিয়ে খাবার দিতে যাচ্ছিলেন। ফেরার পথে সড়কে ইউ টার্ন নিতে গিয়ে বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে খেজুর গাছের সঙ্গে ধাক্কা খান, পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একমাত্র ছেলে শাওন মির্জাকে হারিয়ে মা ঝর্না বেগম পাগল প্রায়। শাওন জানিয়েছিলো আসন্ন ঈদুল আজহার আগে মাকে দেখতে দেশে আসবে। সে আসা আর হলো না তার। শাওনের মির্জার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।