সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির
BD HIGHLIGHTS
চট্টগ্রামের সাতকানিয়ার দুই তরুণ সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মনছুর নামে একজন। তিনি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন, সাতকানিয়ার মাদার্শার মোহাম্মদ মহিউদ্দিন (২৯) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক (২৭)। স্থানীয়রা জানান, হতাহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার দিন মনছুরের গাড়িতে করে তারা মদিনা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আবু নঈম মো. সেলিম বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আমাদের ইউনিয়নের দুই যুবক মারা গেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।