সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার (৩০ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে দুর্ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ মিয়া বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দাবাগ গ্রামে। সে ওই গ্রামের বাসিন্দা মৃত তিতন মিয়ার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে জীবিকার তাগিদে ও পরিবারের মুখে হাসি ফোটাতে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে গিয়েছিলেন ইউসুফ মিয়া। সে ওই দেশের রাজধানী রিয়াদ এলাকায় কর্মরত ছিলেন। শনিবার পেশগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন ইউসুফ মিয়া। পরে তার মৃত্যু হয়। ইউসুফ মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারে মা ও স্ত্রী রয়েছেন। নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানায় পরিবার।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news