হজ নিয়ে ভুয়া বিজ্ঞাপনে সৌদিতে দুই প্রবাসী গ্রেফতার
হজ নিয়ে ভুয়া বিজ্ঞাপন প্রচারের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। অভিযুক্তদের কাছ থেকে নগদ অর্থ ও জাল কুপন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হজযাত্রীদের প্রতারিত করার উদ্দেশ্যে জাল কুরবানির কুপন বিক্রি করছিল বলে দেশটির হজ ও ওমরাহ প্রসিকিউশন বিভাগ জানিয়েছে। রবিবার (১ জুন) আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হজ ও ওমরাহ প্রসিকিউশন বিভাগের মক্কা অঞ্চলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে, যেখানে তারা কারাদণ্ড, জরিমানা এবং অবৈধ উপার্জনের সম্পদ বাজেয়াপ্তসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে পারেন বলে জানানো হয়েছে। প্রসিকিউশন বিভাগ জানায়, হজযাত্রীদের শোষণ বা তাদের অধিকার লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এমন প্রতারকদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে অনুরোধ করা হয়েছে, তারা যেন শুধুমাত্র সরকার অনুমোদিত নিয়ম ও নির্দেশনা অনুসরণ করে এবং প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকে। এর আগে মে মাসের শুরুর দিকে এক ইন্দোনেশিয়ান বাসিন্দাকে অনলাইনে ভুয়া হজ বিজ্ঞাপন প্রকাশ এবং সংশ্লিষ্ট প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।