ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। জালে মাছ কম ধরা পড়ার কারণে বাজারেও কমছে না দাম। চট্টগ্রামের আড়তে এক কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়। ওজনে আরও বেশি হলে দামও বাড়ছে। দাম বেশি হওয়ায় হতদরিদ্র এবং মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে জাতীয় এই মাছ। চট্টগ্রামের বিভিন্ন পাইকারি আড়তে এক কেজির বেশি ওজনের ইলিশের দাম প্রতি কেজি আড়াই থেকে ৩ হাজার টাকা, আধা কেজি ওজনের ইলিশের দাম ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, ৪০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকায়। আড়ত থেকে খুচরা বাজারে যাওয়ার পর দাম আরও বাড়ছে। এদিকে নগরীর ফিশারি ঘাট, রাসমণি ঘাটসহ বিভিন্ন ঘাটে ভিড় করেও ইলিশ না নিয়েই ফিরতে হচ্ছে অনেক ক্রেতাকে। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, এ বছর বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ঠিকমতো সাগরে যেতে পারছেন না। তবে এখনই হতাশ হওয়ার কারণ নেই। সামনে আরও কয়েকটি জো রয়েছে। তখন ইলিশের পরিমাণ বাড়তে পারে। জানা গেছে, অমাবশ্যা ও পূর্ণিমার জোয়ার-ভাটার সময় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে জেলেদের জালে ইলিশ ধরা পড়ে। এই সময়টাকে বলা হয় জো। জেলেরা জুলাই-আগস্টের এই সময়টার অপেক্ষায় থাকেন। এই দুই মাসের আয় তাদের সারা বছরের সংসার খরচ। এখন জো চলছে। নগরীর রাসমণি ঘাট থেকে প্রতিদিন ২৫০টি বোট সন্দ্বীপ চ্যানেলে যায় ইলিশ ধরতে। তবে ফিরতে হয় অল্প মাছ নিয়েই। রাসমণি ঘাটের একাধিক জেলে জানান, আগে প্রতি নৌকা ২ থেকে ৩ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরত। এখন ২০ থেকে ২৫ কেজির বেশি পাওয়া যাচ্ছে না। ফলে আড়তেও ইলিশের হাহাকার। ইলিশ কিনতে আসা এক ক্রেতা বলেন, অন্য বছর ৮ থেকে ১০ কেজি ইলিশ কিনতাম। এবার দাম বেশি হওয়ায় এক কেজির বেশি নিতে পারিনি। আধা কেজি ওজনের দুটি ইলিশ কিনেছি ১ হাজার ৬০০ টাকায়। মঞ্জু মৎস্য আড়তের কর্মী শফিক বলেন, মাছ কম হওয়ায় দামও বেশি। মামা-ভাগনে আড়তের মো. সালেম জানান, বড় ইলিশ পাওয়াই যাচ্ছে না সাগরে। এমনভাবে চললে ব্যবসা ছেড়ে দিতে হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।