কক্সবাজারে টুপটুপ রিসোর্ট যখন আগুনের লেলিহান শিখায় পুড়ে যাচ্ছিল, চারদিকে তখন মানুষের ছোটাছুটি। রিসোর্টে আটকে পড়া লোকজনের জন্য আফসোস করছিল অনেকে। সাহায্যে কেউ এগিয়ে আসছিল না। পাশের সড়ক দিয়ে যাচ্ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আমির হামজা। যাত্রী না নিয়ে তিনি সোজা চলে যান দুর্ঘটনাস্থলে। সেখানে গিয়ে দেখেন অনেকে দগ্ধ ও আহত হয়ে কাতরাচ্ছে। তিনি তাদের নিজের অটোরিকশায় নিয়ে ছুট দেন হাসপাতালের দিকে। চিকিৎসা সরঞ্জাম কিনতে টাকার প্রয়োজন হয়। কোনো কিছু চিন্তা না করেই সেই অটোরিকশা নিয়ে বাড়িতে ছুটে যান। বাড়িতে যে কয় টাকা জমা ছিল তাই নিয়ে ফের হাসপাতালে এসে অপরিচিত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর হাসপাতালে গিয়ে তাদের খোঁজ নেন তিনি। তাঁর এই মহানুভবতার কথা এখন ইনানী এলাকায় সবার মুখে মুখে। শনিবার কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। এ সময় আহত নারী ও পুরুষদের দেখতে পেয়ে আমির হামজা তাদের উখিয়া হাসপাতালে নিয়ে যান। যদিও পরে তাদের সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমির হামজা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আহত ওই নারী ও পুরুষদের দেখতে পাই। তাদের হাসপাতালে পৌঁছে দিই।’
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সবুক্তগীন মাহমুদ সোহেল বলেন, অগ্নিকান্ডে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছয়জনই হাসপাতাল ত্যাগ করেছেন। হাসপাতালে আসা রোগীদের কেউ মারা যায়নি। আমির হামজা উখিয়ার সোনারপাড়া এলাকায় বসবাস করেন। অটোরিকশার আয়েই চলে তাঁর সংসার।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment