দূষিত শহরের তালিকায় দিল্লি শীর্ষে’, তালিকায় কত নম্বরে ঢাকা?

জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি নির্মাণকাজ ও নানা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বিশ্বের অনেক শহরেই বাড়ছে বায়ুদূষণ। এর মধ্যে আজ শনিবার দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ভারতের রাজধানী দিল্লি। তবে তালিকায় ঢাকার অবস্থানও খুব একটা স্বস্তিদায়ক নয়। শনিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে দিল্লির বায়ুমান স্কোর উঠে এসেছে ১৮১। এই মাত্রার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। অন্যদিকে, ১০২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই মাত্রার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আইকিউএয়ারের তালিকায় দিল্লির পরেই রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির বায়ুমান স্কোর ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। তৃতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ার আরেক শহর কুয়ালালামপুরের স্কোর ১৬৮। দূষিত শহরের তালিকায় এরপর রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও পাকিস্তানের লাহোরও রয়েছে তালিকার ওপরের দিকে। কোন স্কোরে বাতাস কতটা দূষিত? আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বাতাসকে ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে থাকে। স্কোর ১০১ থেকে ১৫০ হলে বাতাস ‘সংবেদনশীল

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news