বরিশালের বাবুগঞ্জে প্রতিষ্ঠার ৩৫ বছর পরও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়নের ছোঁয়া লাগেনি। নিচু জমিতে নির্মিত এ বিদ্যালয়ে শিশুরা বছরের ছয় মাস পানির মধ্যে ক্লাস করতে বাধ্য হয়। স্থানীয় সূত্র জানায়, বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৮৯ সালে প্রতিষ্ঠা হয়। ৪৭ শতাংশ জমির ওপর টিন দিয়ে করা হয়েছিল ভবন। এখনো সেই অবস্থায়ই আছে। অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। নিচু জমিতে নির্মাণ করায় বছরের ছয় মাস বিদ্যালয়ে পানি জমে থাকে। প্রধান শিক্ষক সেলিম খান বলেন, বাবুগঞ্জ উপজেলায় মোট ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে একমাত্র দক্ষিণ ভূতেরদিয়া নব আদর্শ বিদ্যালয়ে এখনো পাকা ভবন হয়নি। বহুবার অবকাঠামোগত উন্নয়নের জন্য আবেদন করা হয়েছে। কোনো সাড়া পাওয়া যায়নি। বর্ষাকালে শিক্ষার্থীদের বসানোই কষ্টকর হয়ে পড়ে। বিদ্যালয়ে বর্তমানে ছয়জন শিক্ষক ও ৫৮ জন শিক্ষার্থী রয়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে স্কুলটির জন্য পাকা ভবন বরাদ্দের সুপারিশ পাঠানো হবে। স্থানীয়রা জানান, ভবনের অভাবে বছরের পর বছর শিশুদের দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত পাকা ভবনের ব্যবস্থা করা হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দাবি তাদের।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।