BD Highlights
প্রতিবেদন

‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বাকি যা আছে মায়ের’

‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বাকি যা আছে মায়ের’

‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বাকি যা আছে মায়ের’
চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয় থেকে পলাশ সাহা নামে এক কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের বহদ্দারহাটে অবস্থিত র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। পলাশ সাহা (৩৭) র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। ওই চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জনা মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।‬‎’ চান্দগাঁও র‍্যাবের এক কর্মকর্তা বলেন, ভুক্তভোগী পারিবারিক কিছু সমস্যায় ছিলেন। বুধবার চান্দগাঁও ক্যাম্পের সবাই অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তিনি নিজ কার্যালয়ে নিজে গুলি করে আত্মহত্যা করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও প্রতিবেদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন