রাস্তার অভাবে কাজে আসছে না কোটি টাকার সেতু, ভোগান্তিতে হাজারো মানুষ
চাঁপাইনবাবগঞ্জে রাস্তার অভাবে কাজে আসছে না ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতু। কাজ সম্পন্ন না হওয়ায় ভোগান্তিতে পড়েছে ৩টি ইউনিয়নের হাজারো মানুষ। প্রায় দেড় বছর ধরে খেতের মধ্যে পড়ে রয়েছে সেতুর মূল অবকাঠামো। সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সেতুর মূল অবকাঠামো। সেতুর নিচ দিয়ে চলাচল করছে মানুষসহ বিভিন্ন যানবাহন। প্রায় দেড় বছর ধরে সেতু থাকলেও কাজে আসছে না পথচারীদের। এদিকে সামান্য বৃষ্টি ও জলাবদ্ধতা হলেই সেতুর নিচ দিয়েও চলাচল করা যায় না। এতে বাধ্য হয়েই ৬০ মিটার সেতুর জন্য ঘুরে আসতে হয় ১০ কিলোমিটার পথ। জানা গেছে, ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৩৪৩ টাকা ব্যয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের উপর ৬০ মিটার সেতুর কাজ শুরু হয়। তবে সংযোগ সড়কের জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় জমির মালিকরা জমি ছাড়ছেন না। ফলে গত দেড় বছর ধরে সেতুটির কাজ অসম্পন্ন রেখেই চলে গেছে ঠিকাদার। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সদর উপজেলার শাহজাহানপুর, আলাতুলী ও চরবাগডাঙ্গা ইউনিয়নের হাজার হাজার মানুষ। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার সেলিম রেজা জানান, জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধান হলে আবার কাজ শুরু করা হবে। এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।