সিলেটে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই সড়ক-মহাসড়কে ঘটছে প্রাণহানি। গত মে মাসে সিলেট বিভাগে সড়কে ৪২ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১ জন। আহত হয়েছেন অন্তত ৬৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এদিকে সড়কে দুর্ঘটনার জন্য পাঁচ কারণকে বেশি দায়ী করেছেন সংশ্লিষ্টরা। গতকাল এ তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি। নিসচার তথ্য অনুযায়ী, গত মে মাসে সিলেট বিভাগের সড়কে নিহত ৫১ জনের মধ্যে ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী। অন্য যানবাহনের চেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যাই বেশি। গত ঈদযাত্রায় ৯টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের খবর দিয়েছে নিসচা। প্রতিবেদনে সিলেটে সড়ক দুর্ঘটনার জন্য প্রধানত পাঁচটি কারণকে দায়ী করা হয়েছে। সেগুলো হচ্ছে চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এবং সড়কের নির্মাণ ত্রুটি। নিসচার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৭টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।