ফেনীতে বটির আঘাতে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে

ফেনীর দাগনভূঞা উপজেলায় বটি দিয়ে কুপিয়ে ৭৫ বছর বয়সী মা সাতেরা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মেয়ে রানুর বিরুদ্ধে। এ ঘটনায় ২৬ বছর বয়সী ওই মেয়েকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, রানু মানসিক প্রতিবন্ধী।


রবিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাতেরা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় সাতেরা বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময় বাড়িতে অবরুদ্ধ অবস্থায় থাকা পরিবারের অন্য সদস্যদেরও উদ্ধার করা হয়।


দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, অভিযুক্ত তরুণীর মানসিক সমস্যা রয়েছে বলে মনে হয়েছে। এ ঘটনায় তাঁকে আটক করা হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news