সাপের কামড়ে ওঝার মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়িতে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক অভিজ্ঞ সাপুড়ের মৃত্যু হয়েছে। এলাকায় তিনি ‘পাগল’ নামে পরিচিত ছিলেন এবং দীর্ঘ ৩০ বছর ধরে ওঝা ও সাপুড়ে হিসেবে পেশায় নিয়োজিত ছিলেন।


সোমবার (১৯ অক্টোবর) নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে তার মৃত্যু ঘটে। মৃত লোগেন হাসদা ওই গ্রামের মৃত শংকর হাসদার ছেলে।


স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ি থেকে সাপের খেলা দেখানোর উদ্দেশ্যে বাক্স থেকে সাপ বের করছিলেন লোগেন হাসদা। এ সময় একটি বিষধর সাপ তাকে আকস্মিক কামড় দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।


মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাহউদ্দিন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাক্স থেকে সাপ বের করার সময় লোগেন হাসদাকে সাপে কাটে। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news