BD Highlights
বিশেষ সংবাদ

আর্থিক দুর্নীতির প্রমাণ প্রকাশে ওপেন চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহর

আর্থিক দুর্নীতির প্রমাণ প্রকাশে ওপেন চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।’ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়ে এসব কথা বলেন। দুর্নীতির অভিযোগ থাকলেও প্রকাশের আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‌‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যেকোনো দুর্নীতির অভিযোগ যদি এক টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায়—তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন—তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন। সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন।’ ‘ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি- প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি এক টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিশেষ সংবাদ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন