স্বপ্ন নিয়ে ইউরোপ যাওয়ার ৩৯ দিন পর লাশ হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের মহিন উদ্দিন সাগর (৪২)। ইউরোপের দেশ মাল্টায় বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৯টায় নিজ বাসায় হৃদরোগে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। মহিন উদ্দিন সাগর উপজেলার হেসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের ক্বারী বাড়ির জাকির হোসেনের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, মহিন উদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে দেশে বিভিন্ন চাকরি ও ব্যবসা করেন। সফল হতে না পেরে অনেক স্বপ্ন নিয়ে চলতি বছরের পহেলা নভেম্বর প্রায় ১৩ লাখ টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টায় পাড়ি জমান। শনিবার (৯ ডিসেম্বর) ছুটির দিনে বাড়িতে পরিবারের লোকদের সাথে কথা বলার পর একই রুমে থাকা অন্যদের সাথে দুপুরের খাবার খেতে বসেন। এসময় তিনি হঠাৎ ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। মহিন উদ্দিন সাগরের মাহিন নামে ৫ বছর বয়সী পুত্র ও মাইশা নামে আড়াই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার বলেন, মহিন উদ্দিন সাগর খুব ভালো মানুষ ছিলো। কিছুদিন হলো জীবিকার তাগিদে ইউরোপে গিয়েছেন। পরিবারের পক্ষ থেকে আমাকে মৃত্যুর খবর জানিয়েছে। তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (২)
vwVGXKEAeLjk
yJxwKZobjFSiWIHc
mLUbzOej
ZEGMCTLznsqmPWOx