বাড়ি ফিরে ইফতার করা হলো না সাইফুল ইসলামের (৩৫)। সড়ক কেড়ে নিল তার প্রাণ। সাইফুল ফেনী এসেছিলেন ব্যবসার কাজে। কথা ছিলো ফিরে গিয়ে পরিবারের সবার সাথে ইফতার করবেন। কিন্তু তা আর হলো না। শুক্রবার ইফতারের একটু আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় ঘটেছে এ সড়ক দুর্ঘটনা। কুমিল্লার চৌদ্দগ্রাম অভিমুখী সিএনজি অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। নিহত সাইফুলের বাড়ি চাঁদপুরে। তিনি মতলব উপজেলার কালী আইশ গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। পরিবারের অন্যদের সাথে থাকতেন কুমিল্লার চৌদ্দগ্রামে। সাইফুলের বড় ভাই মাসুদ জানান, ইফতারের কিছুক্ষণ আগে খবর পান তার ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সাইফুলের মৃতদেহ ফেনী জেনালের হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় সিএনিজ চালক মো. রাসেল (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফেনী জেনালের হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রুহুল মোহসেন সুজন সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।