এবার ফিলিস্তিনিদের জন্য অনুদান স্থগিতের ঘোষণা দিল জাপান
এবার ফিলিস্তিনিদের জন্য অনুদান স্থগিতের ঘোষণা দিল জাপান
BD HIGHLIGHTS
এবার ফিলিস্তিনিদের জন্য সাময়িকভাবে অনুদান স্থগিতের ঘোষণা দিল জাপান। গাজার ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ- এর কয়েকজন কর্মীর বিরুদ্ধে ইসরায়েল ৭ অক্টোবর হামলায় সম্পৃক্তার অভিযোগ তোলার পর পশ্চিমা দাতা দেশগুলো অনুদান স্থগিতের ঘোষণা দেয়। এই তালিকায় যোগ দিল এবার এশিয়ার দেশ জাপান। এর আগে যেসব দেশ অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে সেগুলো হল- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং এস্তোনিয়া। জাপানের পররাষ্ট্র প্রেস সচিব কোবায়াশি মাকি এক বিবৃতিতে জানিয়েছেন, “ইউএনআরডব্লিউএ- গাজার প্রতিটি বাসিন্দাকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রেক্ষাপটে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় ইউএনআরডব্লিউএ কর্মীদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জাপান অত্যন্ত উদ্বিগ্ন।” তবে বিবৃতিতে জাপান জানায়, দেশটি ইউএনআরডব্লিউএ-এর এই অভিযোগের তদন্তকালীন তহবিল স্থগিত রাখলেও গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।