BD Highlights
বিশেষ সংবাদ

টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় মা হাতির মৃত্যু

টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় মা হাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় এক মা হাতির মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে বাচ্চা হাতিটিকে (শাবক) উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী। এ কর্মকর্তা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে যে, হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে বাচ্চা প্রসবের সময় এক বন্য হাতির মৃত্যু হয়। খবর পেয়ে রোববার বিকেলে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতি শাবকটিকে উদ্ধার করে। পরে শাবকটিকে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, মৃত হাতিটিকে যথাস্থানে মাটি চাপা দেওয়া হবে। অন্যদিকে উদ্ধার হওয়া হাতি শাবকটিকে ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিশেষ সংবাদ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন