জন্মভূমি মিয়ানমারের রাখাইনে ফিরতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা আলেম ওলামার ব্যানারে বিশাল সমাবেশ করেছেন। সমাবেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। স্বদেশে ফিরতে না পারার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর দিয়ে রোহিঙ্গা নেতারা বলেন, তাদের সহযোগিতা ও আন্তরিকতার অভাবে তারা তাদের নিজ দেশে ফিরতে পারছেন না। গতকাল উখিয়া উপজেলার কুতুপাংল ক্যাম্পে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আলেম ওলামা ছাড়াও রোহিঙ্গা মাঝি, বিভিন্ন ক্যাম্পের নেতা-কর্মীসহ হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ অংশ নেন। সমাবেশে রোহিঙ্গা নেতারা জানান, দীর্ঘ ৮ বছর বাংলাদেশ সরকার তাদের আশ্রয়ে দিয়ে রেখেছে। কিন্তু শত চেষ্টা করার পরও বাংলাদেশ থেকে রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে পারেননি। এ সময় তারা নিজ দেশে ফেরত যেতে না পারার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর দিয়ে বলেন, তাদের অসহযোগিতা ও আন্তরিকতার অভাবে তারা স্বদেশে ফিরতে পারছেন না। তারা বলেন, অধিকার নিয়ে দেশে ফিরে যাওয়ার দাবি তোলেন। সমাবেশে রোহিঙ্গা নেতা আবদুর রহমান বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা ও ঘরবাড়ি, সম্পদ, নিজস্ব পরিচয় সবই ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ২০১৭ সালে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছি। ঝুপড়ি ঘরে বসবাস করছি। মাতৃভূমি ছেড়ে বছরের পর বছর আরেক দেশে জীবন কাটানো যায় না। সমাবেশে আরেক রোহিঙ্গা নেতা মৌলভি ছালামত উল্লাহ বলেন, মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলে আমরা রোহিঙ্গা ক্যাম্পে নয়, আরাকানে গিয়ে রক্ত দিতে প্রস্তুত। উখিয়া-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে একটি সমাবেশ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সমাবেশটি শেষ হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।