প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ পাড়ি, বাড়ি ভাঙলেন দ্বিতীয় স্ত্রী

গোপনে প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়া পাড়ি জমানোয় এস্কাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে প্রবাসীর বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে দ্বিতীয় স্ত্রীর পক্ষের লোকেরা। রবিবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। ইতোমধ্যেই বসতবাড়ি ভাঙার ভিডিও সামাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে খেজুরতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিনের সঙ্গে একই গ্রামের সোনিয়া খাতুনের বিয়ে হয়। পরকীয়ার অভিযোগে রফিউদ্দিন সোনিয়াকে তালাক দিয়ে একই এলাকার রিমা খাতুনকে বিয়ে করেন। স্থানীয়দের দাবি, প্রায় ১০ দিন আগে রফিউদ্দিন গোপনে প্রথম স্ত্রী সোনিয়াকে আবার বিয়ে করেন এবং তাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় যান। বিষয়টি জানতে পেরে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হন। রবিবার সকালে তারা রফিউদ্দিনের বসতবাড়ি ভেঙে দেন। আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, এ বিষয়ে এখনো আমাকে কেউ জানায়নি। লিখিত অভিযোগও করেনি। ভুক্তভোগী পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news